কমলগঞ্জে বিজিবির সভা ও ইফতার মাহফিল

কমলগঞ্জে বিজিবির সভা ও ইফতার মাহফিল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : সীমান্ত এলাকায় অপরাধ ও মাদকপাচার রোধকল্পে সচেতনতা মুলক এক মতবিনিময় সভা কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের কুরমা বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বেলা সাড়ে ৫ টায় ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল জাহিদ হোসেন। উপস্থিত ছিলেন ৪৬ বিজিবি অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন, কুরমা কোম্পানী কমান্ডার সুবেদার মনোয়ার হোসেন, কুমরা চা বাগান সহকারী ব্যবস্থাপক আতাউর রহমান। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, চা শ্রমিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাদক মুক্ত সমাজ গঠন ও সীমান্ত এলাকায় চোরাচালান রোধ কল্পে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানানো হয়।

___________

patheo24,/105/sl

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *