করোনাক্রান্ত মাশরাফির দুই সন্তান

করোনাক্রান্ত মাশরাফির দুই সন্তান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজার ছেলে-মেয়ে দুজনই।

বুধবার (২১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে মাশরাফির পারিবারিক সূত্র।

উপসর্গ দেখা দেয়ায় কিছুদিন আগে করোনা টেস্ট করানো হয় হুমায়রা মুর্তজা ও সাহেল মুর্তজার। দুজনেরই পজিটিভ ফল আসে। তবে আপাতত জ্বর নেই তাদের।

মাশরাফির পারিবারিক সূত্র জানিয়েছে, বর্তমানে তাদের জ্বর নেই। শারীরিকভাবে সুস্থ আছে হুমায়রা-সাহেল। করোনা আক্রান্ত ছেলে-মেয়েকে নিয়ে বর্তমানে ঢাকার বাসায় অবস্থান করছে মাশরাফির পরিবার। এখানেই চলছে তাদের চিকিৎসা।

এর আগে গত জুনে করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফি।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *