পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সপরিবারে করোনামুক্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টায় মেয়র, তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম এবং কন্যা বুশরা ইসলামের করোনা টেস্টের ফল নেগেটিভ হওয়ায় তারা হাসপাতাল ত্যাগ করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।
হাসপাতালে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত তাদের চিকিৎসার খোঁজখবর নেন। সেজন্য প্রধানমন্ত্রীর প্রতি অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা সম্পর্কে মেয়র ও তার পরিবারের সদস্যরা উচ্ছ্বসিত প্রশংসা করেন। এছাড়া হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে মেয়র সপরিবারে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপর সেখানেই চিকিৎসা নেন তারা।
/এএ


