করোনায় আক্রান্ত জিএম কাদের

করোনায় আক্রান্ত জিএম কাদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১২ জানুয়ারি রাতে জিএম কাদের করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন। এরপর থেকে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় আইসোলেশনে আছেন। তিনি ভালো আছেন, সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও স্বাভাবিক খাবার গ্রহণ করছেন।

সুস্থতার জন্য জিএম কাদের দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান দেলোয়ার জালালী।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *