করোনায় আক্রান্ত বাহাউদ্দিন নাছিম

করোনায় আক্রান্ত বাহাউদ্দিন নাছিম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) তিনি নিজেই গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় করোনাভাইরাসের পজিটিভ রিপোর্ট আসে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে আরো কিছু টেস্ট করাতে আসলে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ভর্তি হয়েছি। তবে এখনও তেমন বড় কোনো সমস্যা হচ্ছে না। হাসপাতালে ডাক্তারদের চিকিৎসা নিচ্ছি বলে তিনি জানান।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *