করোনায় আক্রান্ত মাগুরা জেলা প্রশাসক

করোনায় আক্রান্ত মাগুরা জেলা প্রশাসক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহামারি আকারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করেনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

বুধবার (২৯ জুলাই) দুপুরে সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জেলা প্রশাসকের করোনা পজেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই জেলা প্রশাসকসহ ৩৯ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। বুধবার (২৯ জুলাই) পাওয়া ফলাফলে জেলা প্রশাসকসহ নতুন করে ২৪ জনের শারীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে মুক্তি পেতে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম সকলের কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, এ জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪১৯ জন। সুস্থ হয়েছেন ২৭৫ জন। মৃত্যুবরণ করেছেন ৮ জন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *