করোনায় দেশে আরও ১৭ প্রাণহানি

করোনায় দেশে আরও ১৭ প্রাণহানি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে, যা গত ৩৮ দিনের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩২৯ জনে।

এর আগে, গত ১৪ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছিল।

এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩১৮ জনের শরীরে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩ হাজার ৫০১ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১৬১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১৪৫টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩১ লাখ ৬ হাজার ৪৯৪টি।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৭০ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ২১ শতাংশ।

নতুন যে ১৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১১ এবং নারী ৬ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২৩৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪১ হাজার ৯২৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৭৭ শতাংশ।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *