পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া নতুন আক্রান্ত হয়েছেন ৯৯০ জন। মৃতদের মধ্যে ১০জন পুরুষ ও সাতজন নারী। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে দুজন, খুলনা দুজন এবং রংপুর বিভাগের একজন রয়েছেন।
শুক্রবার (০১ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ১৮০টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৭৪ নমুনা সংগ্রহ ও ১২ হাজার ১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩২ লাখ ৩৯ হাজার ৭০১টি। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৯৯০ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ১৪ হাজার ৫০০ জনে।
/এএ


