করোনায় দেশে আরও ৩৭ প্রাণহানি

করোনায় দেশে আরও ৩৭ প্রাণহানি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ছয় হাজার ৯৬৭ জনের। এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৮৬১ জন। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৮৫ হাজার ৯৬৫ জনে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৮৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ১০ হাজার ৪৫২ জন।

এর আগে বুধবার (৯ ডিসেম্বর) দেশে আরো ২ হাজার ১৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২৪ জন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *