পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে মারা গেছেন ৮ জন। এর মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৩৩৭ জনে দাঁড়িয়েছে।
এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪০৬ জনের শরীরে। এখন পর্যন্ত সব মিলিয়ে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪২ হাজার ৬৭৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৩৬ জন রোগী সুস্থ হয়েছেন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৪ লাখ ৯০ হাজার ৪৬৮।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হওয়ার তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে তারা।
/এএ


