করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ৭৮ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ হাজার ৭৩৯ জনে। এর আগের দিন শনিবার দেশে করোনায় ৭৭ জনের মৃত্যু হয়েছিল।

২৪ ঘণ্টায় ৫ হাজার ৮১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৮৫৬ জনে।

রবিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৩৭৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ৮১ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *