করোনায় সংক্রমণের গতিপ্রকৃতি দেখে আসবে কঠোর সিদ্ধান্ত : কাদের

করোনায় সংক্রমণের গতিপ্রকৃতি দেখে আসবে কঠোর সিদ্ধান্ত : কাদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শীতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কিছু কিছু ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার বরে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, তবে পুরো লকডাউন আসলে সম্ভব নয়, পাকিস্তান তো পারেনি, ভারত পারছে না। রোজ রোজ সংক্রমণ বাড়ছে, কাজেই এ বিষয়ে সরকারের প্রস্তুতি আছে, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে বিষয়টি মনিটর করছেন। কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, মাস্ক ব্যবহারটা একেবারেই বাধ্যতামূলক করবে। যারা মাস্ক পরবে না, জরিমানা দিতে হবে এ বিষয়টা এখন স্পষ্ট, পরিষ্কার। প্রধানমন্ত্রী এ বিষয়ে খুবই সিরিয়াস।

কাদের বলেন, সিদ্ধান্ত এমনও হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে যদি বিধিনিষেধ আরোপ করতে হয় সেটাও করতে হবে। কড়াকড়ড়িটা থাকবে সিদ্ধান্তে। ফ্রি স্টাইল, মানে মাস্ক না লাগিয়ে ঘুরে বেড়ানো, এ শহরের যে প্রবণতা। এখন অবশ্য কিছু কিছু পড়ছে। মফস্বলে যে একদম মানে না। এসব ব্যাপারে কড়াকড়ি হচ্ছে।

সরকার আবার লকডাউনে যাবে কি না এই প্রশ্নে তিনি বলেন, এ রকম টাইমটেবল না। এখন দেখছি যে কোন দিকে যাচ্ছে। (সংক্রমণের) গতিপ্রকৃতি দেখে এর পরে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। মাস্ক বাধ্যতামূলক ব্যবহার করবে এটা এখনকার সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *