করোনায় ২৪ ঘন্টায় ঝরল ২৪ প্রাণ

করোনায় ২৪ ঘন্টায় ঝরল ২৪ প্রাণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (০৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৯৩০ জনে।

এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৫৯ জন। এর মাধ্যমে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হলো ৪ লাখ ৮৪ হাজার ১০৪ জন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *