করোনা; গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১৫৬, মৃত্যু ৩৯

করোনা; গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১৫৬, মৃত্যু ৩৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৯ জন মারা গেছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৪৮৭ জনে।

এছাড়া গত এক দিনে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৫৬ জন। যা নিয়ে এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৫৪ হাজার ১৪৬ জন।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়ে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৩০২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৬৯ হাজার ১৭৯ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৭ ও নারী ১২ জন। এদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, ২৪ নভেম্বর তা সাড়ে ৪ লাখ পেরিয়ে যায়। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনে সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৪ নভেম্বর তা ছয় হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৫তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৩তম অবস্থানে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *