করোনা; ৯৫ শতাংশ কার্যকর মডার্নার টিকা

করোনা; ৯৫ শতাংশ কার্যকর মডার্নার টিকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের টিকা নিয়ে সুখবর দিল বহুজাতিক ওষুধ কোম্পানি মডার্না। তাদের তৈরি টিকা করোনা ঠেকাতে প্রায় ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটি। এর আগে যুক্তরাষ্ট্রের ফাইজারও ৯০ শতাংশের বেশি কার্যকর টিকার কথা জানিয়েছে। ফলে ক্রমবর্ধমান করোনা সংকট মোকাবিলায় শিগগিরই টিকা পাওয়া যাবে বলে আশাবাদ তৈরি হয়েছে।

মডার্না টিকার এ ঘোষণা দিয়ে একে একটি ‘মহান দিবস’ বলে মন্তব্য করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিগগিরই তারা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের কাছে টিকাটি ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করবে। মডার্না বলেছে, ৩০ হাজার লোকের ওপর পরিচালিত পরীক্ষায় দেখা গেছে, টিকাটি ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর। পরীক্ষায় প্রত্যেককে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে।

মডার্নার প্রধান মেডিকেল অফিসার তাল জাকস বিবিসিকে বলেছেন, টিকাটির সার্বিক কার্যকারিতা তাৎপর্যপূর্ণ। তবে টিকাটি কতদিন কার্যকর থাকবে, তা এখনও জানা যায়নি। এটি প্রবীণদের ওপরও কিছুটা কাজ করবে। করোনায় প্রবীণরাই বেশি মারা যাচ্ছে। সামান্য কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকলেও টিকাটি নিরাপদ বলেই মনে হচ্ছে।

মডার্নার প্রেসিডেন্ট স্টিফেন হগ বলেন, ‘আমরা এমন একটি টিকা পেতে যাচ্ছি, যেটি কভিড-১৯ থামিয়ে দিতে পারে।’ মডার্না প্রথমে দুই কোটি ডোজ টিকা উৎপাদন করবে। আগামী বছর তারা ১০০ কোটি ডোজ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *