করোনাঃ শনাক্ত সংখ্যা হাজার ছাড়ালো

করোনাঃ শনাক্ত সংখ্যা হাজার ছাড়ালো

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ২৭২ জন, তাদের নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন সাত লাখ ৮২ হাজার ১২৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল সোমবার (১৭ মে) শনাক্ত হয় ৬৯৮ জন এবং রবিবার (১৬ মে) শনাক্ত হয়েছিল ৩৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩০ জন। এর আগে সোমবার মারা যায় ৩২ জন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১২ হাজার ২২১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ১১৫ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন সাত লাখ ২৪ হাজার ২০৯ জন।

আজ রবিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঈদের ছুটির প্রথম দুই দিনে নমুনা পরীক্ষা এক চতুর্থাংশে নেমে আসায় গত শনিবার শনাক্ত রোগীর সংখ্যা এক ধাক্কায় নেমে এসেছিল ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।

শনিবার ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করে ২৬১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটা বেড়ে প্রায় ১৭ হাজার পরীক্ষা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *