করোনাকাল কবে শেষ হবে তা নিশ্চিত নয় : সেতুমন্ত্রী

করোনাকাল কবে শেষ হবে তা নিশ্চিত নয় : সেতুমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘যারা অপপ্রচার আর গুজব ছড়াচ্ছেন, তারাই ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বিগ্ন’ বলে মন্তব্য করেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক ও জনপথ বিভাগ বরিশাল জোনের কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এ মন্তব্য করেন তিনি।

শনিবার (২৪ এপ্রিল) দুপু‌রে সড়ক ও জনপথ বিভাগ বরিশাল জোন কার্যালয়ে ঢাকা থেকে ভিডিও কনফারেন্স সংযুক্ত হন মন্ত্রী। বরিশাল জোনের সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান সড়ক ও মহাসড়কে ঈদের প্রস্তুতি উপলক্ষ্যে এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।

এ সময় তিনি আরো বলেন, করোনাকাল কবে শেষ হবে তা অনিশ্চিত। কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়তে হবে। যারা স্বাস্থ্যবিধি না মানবে তাদের শাস্তির আওতায় আনতে হবে।

ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ফোর লেন প্রকল্পের অগ্রগতিতে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। পায়রা ও বেকুটিয়া সেতু নির্মাণ কাজ যথাসময়ে শেষ করার তাগিদ দেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল মন্ত্রীকে জানান, ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ফোর লেন মহাসড়কের জমি অধিগ্রহণ চলমান আছে। বরিশাল জোনে ১২টি প্রকল্প চলমান আছে। সার্বিক অগ্রগতি ৫৫ ভাগ। এবারের ঈদ যাত্রায় কোনো দুর্ভোগ হবে না বলে মন্ত্রীকে অবগত করেন তিনি।

সওজ বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবালের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় ঢাকা থেকে সড়ক যোগাযোগ সচিব মো. নজরুল ইসলাম এবং প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর ছাড়াও বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *