করোনাক্রান্ত হলেন সাকিব আল হাসানের বাবা

করোনাক্রান্ত হলেন সাকিব আল হাসানের বাবা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মারণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাগুরার কৃষি ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজা কুটিল। এ নিয়ে মাগুরায় রবিবার (১৯ জুলাই) নতুন করে ৮ জন শরীরে করোনা শনাক্ত হয়েছে।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রবিবার ক্রিকেটার সাকিব আল হাসানের বাবাসহ মোট ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

মাগুরা জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ৩০৭ জন। সুস্থ হয়েছে ১৬০ জন, হোম আইসোলেশনে আছেন ১২০ জন। করোনায় মারা গেছে ৭ জন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *