করোনাতঙ্কে শরণার্থী গ্রহণ স্থগিত জার্মানিতে

করোনাতঙ্কে শরণার্থী গ্রহণ স্থগিত জার্মানিতে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশংকায় জার্মানি আপাতত শরণার্থী নেয়া বন্ধ রেখেছে৷ ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য ইউরোপের সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

ফলে তুরস্ক ও জার্মানির মধ্যে চালু থাকা পুনর্বাসন চুক্তির বাস্তবায়ন আপাতত স্থগিত থাকবে৷ এই চুক্তির আওতায় ২০১২ সাল থেকে এখন পর্যন্ত জার্মানি প্রায় পাঁচ হাজার শরণার্থী গ্রহণ করেছে৷ এর মধ্যে লেবাননে বসবাসরত সিরীয় শরণার্থী এবং সুদানের মতো সংকটপূর্ণ অঞ্চলের শরণার্থীরা রয়েছেন৷

যখন সম্ভব হবে তখন আবার এই চুক্তি বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছে জার্মানি৷

অবশ্য সীমান্ত বন্ধ থাকলেও শরণার্থী শিশুদের গ্রহণ করা হবে বলে জানা গেছে৷

এদিকে, জার্মানির উন্নয়ন সাহায্য বিষয়ক মন্ত্রী গ্যার্ড ম্যুলার আউগসবুর্গার আলগেমাইনে পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে উন্নয়নশীল দেশগুলিতে এবং সিরিয়ার আশেপাশের সংকটময় অঞ্চলে স্বাস্থ্য অবকাঠামো আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *