করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৭৭০; আক্রান্ত ৭০ হাজারের বেশি

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৭৭০; আক্রান্ত ৭০ হাজারের বেশি

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৭৭০; আক্রান্ত ৭০ হাজারের বেশি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনে করোনাভাইরাসে আরও অন্তত ১০৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭০ জনে পৌঁছেছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, দেশটির মূল ভূখণ্ডে শনিবার (১৫ ফেব্রুয়ারি) আরও ২ হাজার ৪৮ জনের শরীরে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

সব মিলিয়ে চীনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৫৪৮ জনে। রোববার (১৬ ফেব্রুয়ারি) চীনে যে ১০৫ জনের মৃত্যু হয়েছে, তাদের অধিকাংশই ঘটেছে হুবেই প্রদেশে। এই হুবেই প্রদেশের উহান শহর থেকেই গতবছরের শেষে নভেল করোনাভাইরাস ছড়াতে শুরু করে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাইওয়ানে রোববার একজন মারা গেছে। সেখানে এ ভাইরাসে এটাই প্রথম মৃত্যু। চীনের মূল ভূখণ্ডের বাইরে এর আগে হংকং, ফিলিপিন, ফ্রান্স ও জাপানে চারজনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। এর লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। উপসর্গগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মত।

করোনাভাইরাস এখন শুধু চীনেই নয়; বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়েছে। পর্যাপ্ত সতর্কতা অবলম্বন না করলে এই রোগ অন্যান্য দেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে গবেষকরা আশঙ্কা করছেন।

সূত্র : পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *