পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বুলেট ট্রেন বললে মোটেও অত্যুক্তি হবে না। এমনই দ্রুততায় আমেরিকাকে গ্রাস করছে করোনাভাইরাসের ভয়াল থাবা। আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে দেশটিতে।
বুধবার (২৫ মার্চ) শুধু একদিনেই মারা গেছে ২০০ ব্যক্তি। এ নিয়ে আমেরিকার করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯২১-এ। আর এই বুধবারেই আমেরিকায় একদিনে আক্রান্ত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। এ নিয়ে আমেরিকায় আক্রান্তের ঘোষিত সংখ্যা দাড়িয়েছে ৬৬ হাজার ১৩২।
এছাড়া, করোনাভাইরাসে মারা গেছেন কমপক্ষে ৯৪৭ জন। এ পরিস্থিতিতে নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়াসহ ১৮টি অঙ্গরাজ্যে ঘরে থাকার নির্দেশনা জারি করেছে সরকার। এতে দেশটির অন্তত অর্ধেক মানুষ সংকটে পড়েছেন।
অবশ্য, নিউ ইয়র্কে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। সেখানে করোনা মহামারির গতি কিছুটা কমেছে। নিউ ইয়র্কের মেয়র অ্যান্ড্রু কিয়োমো আগেই রাস্তায় জনগণের চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছেন।
এদিকে, নিউ জার্সির একটি হাসপাতালে বুধবার রাতে করোনা ভাইরাসে মারা গেছেন ভারতীয় শেফ ফ্লোয়েড কারডোজ। তিনি সেলেব্রেটি জগতে খুবই বিখ্যাত ছিলেন


