করোনাভাইরাস; জরিমানা ছাড়াই জুনে দেয়া যাবে ফেব্রুয়ারি-মে মাসের গ্যাসবিল

করোনাভাইরাস; জরিমানা ছাড়াই জুনে দেয়া যাবে ফেব্রুয়ারি-মে মাসের গ্যাসবিল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জনসমাগম থেকে করোনাভাইরাস সংক্রমণ রোধে আবাসিক গ্যাসবিল পরিশােধের জন্য হওয়া ভিড় থেকেও করোনাভাইরাস সংক্রমিত হওয়ার আশংকা রয়েছে। তাই চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাসের গ্যাসবিল জুন মাসের যেকোনো দিন জরিমানা ছাড়াই পরিশোধ করতে পারবেন গ্রাহকরা।

রোববার (২২ মার্চ) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

অফিস আদেশে বলা হয়, আবাসিক গ্যাসবিল নির্ধারিত সময়সীমার মধ্যে পরিশােধের জন্য বিপুল সংখ্যক গ্রাহককে বিভিন্ন ব্যাংকে প্রায় একই সময়ে উপস্থিত হতে হয়। বিল পরিশােধের নিমিত্ত এরূপ উপস্থিতি করােনাভাইরাস সংক্রমণকে ত্বরান্বিত করে। এর প্রেক্ষিতে সরকার আবাসিক খাতে গ্যাসবিল পরিশােধ করার ক্ষেত্রে গ্যাস বিপণন নিয়মাবলি (গৃহস্থালি)- ২০১৪ এর নির্ধারিত সময়সীমা শিথিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

অফিস আদেশে আরও বলা হয়, আবাসিক গ্রাহকরা কোনো প্রকার সারচার্জ/বিলম্ব মাশুল ব্যতীত ফেব্রুয়ারি থেকে মে মাসের গ্যাস বিল জুন (যদি আর কোনাে নির্দেশনা না থাকে) মাসের সুবিধাজনক সময়ে পরিশােধ করতে পারবে। এ অবস্থায় উপযুক্ত সিদ্ধান্ত অনুযায়ী কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *