করোনার কারণে হাত ধোয়ার অভ্যাস বেড়েছে

করোনার কারণে হাত ধোয়ার অভ্যাস বেড়েছে

করোনার কারণে হাত ধোয়ার অভ্যাস বেড়েছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার কারণে হাত ধোয়ার অভ্যাস বেড়েছে গড়ে ৭৮ জনের। এ তথ্য জনস্বাস্থ্য প্রকল্পের। এ বেসরকারি সংস্থা দেশে করোনা সংক্রমণ শুরু হলে মার্চ থেকে আগস্ট পর্যন্ত সারা দেশে অনলাইন জরিপের মাধ্যমে মতামতের ভিত্তিতে গবেষণা করে। এদের গবেষণা রিপোর্টে বলা হয়, সারাদেশে হাত ধোয়ার অভ্যাস বেড়েছে। প্রজেক্ট ম্যানেজার-ওয়াটারএইডের মু. মাহফুজ উর রহমান বলেন, হাত ধোয়ার প্রসারে সরকারি, বেসরকারি ও কর্পোরেটদের আগ্রহ বা বিনিয়োগ কিন্তু মোটেও কম নয়। কিন্তু এরা কেউই সেভাবে মানুষকে স্বাস্থ্যবিধি চর্চায় পুরোপুরি নিয়ে আসতে পারেনি, যেমনটি করোনায় পেরেছে। আসলে মানুষ তার নিজের জীবনকে অনেক ভালবাসে।

এখন অনেক অফিস, দোকান বা বাসা বাড়ির প্রবেশ মুখেই দেখা যায় কোন না কোন ধরনের জীবাণুনাশক। মানে জীবাণুমুক্ত না হয়ে যেন কারুরই ভিতরে ঢোকার উপায়টি নেই। পরিচিত এক হার্ডওয়ার ব্যবসায়ী বললেন, তিনি এখন থেকে তার দোকানে ঢোকার মুখেই হ্যান্ড স্যানিটাইজার রাখেন। ক্রেতা সকলকে জীবাণুমুক্ত হয়েই তবে তার দোকানে ঢুকতে হয়। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাস। তবে এ করোনা থেকে রক্ষা পেতে প্রয়োজন সচেতনতা। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলছে, করোনা রোধে প্রথমত ঘন ঘন হাত ধোয়া ও সঠিক ভাবে মুখে মাস্ক পড়তে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *