করোনার টিকা ক্রয়ের সামর্থ্য নেই পাকিস্তানেরঃ প্রভুদেশের খয়রাতের অপেক্ষা

করোনার টিকা ক্রয়ের সামর্থ্য নেই পাকিস্তানেরঃ প্রভুদেশের খয়রাতের অপেক্ষা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের সেক্রেটারী আমীর আশরাফ খাজা জানিয়েছেন, চলতি বছরে করোনার টিকা ক্রয়ের কোন পরিকল্পনা তাদের নেই। তারা নির্ভর করছেন জনগনের ব্যক্তিগত সুরক্ষা ও খয়রাত পাওয়া টিকার উপর (donated vaccines)।

পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মেজর জেনারেল আমের ইকরাম জানান, চাইনিজ ক্যানসিনো (CanSino) টিকার প্রতি ডোজের মূল্য ১৩ ডলার। পাকিস্তান তাই আন্তর্জাতিক দাতাগোষ্ঠী ও চীনের মতো বন্ধু দেশের উপর টিকার জন্য নির্ভর করছে।

এদিকে সেক্রেটারী আমীর আশরাফ খাজা আরও জানিয়েছেন, দরিদ্র রাষ্ট্র সমূহে টিকা বিতরণের আন্তর্জাতিক সংস্থা ‘দ্য গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাক্সিন এন্ড ইমিউনাইজেশন’-এর মাধ্যমে তারা সেরাম ইন্সটিটিউটের তৈরী অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকা টিকার দেড় কোটি ডোজ খয়রাতি টিকা পাওয়ার আশা করছেন।

সূত্রঃ দ্য ডন

 

আরও দেখুনঃ 

এক মাসে প্রায় ৩৮ লাখ নাগরিককে টিকাপ্রদান বাংলাদেশের

 

করোনা মোকাবেলায় সফল তিন নেতার একজন শেখ হাসিনাঃ কমনওয়েলথ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *