করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি

করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী রূপ নিয়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিরুদ্ধে যুঝতে দেশে চলছে টিকাদান কার্যক্রম। এবার টিকা নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (১০ মার্চ) বিকেলে রাষ্ট্রপতি করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন বলে নিশ্চিত করেছে বঙ্গভবন প্রেস উইং।

এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২৪ ফেব্রুয়ারি তাঁর ছোট বোন শেখ রেহানা করোনাভাইরাসের টিকা নেন।

উল্লে্যে, গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে করোনার গণটিকাদান শুরু করে সরকার। গতকাল পর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন। সরকার ১৩ কোটি মানুষকে বিনা মূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *