করোনার ভেতরেই ইতিহাসের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভারতে

করোনার ভেতরেই ইতিহাসের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভারতে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাস মহামারির কারণে বৈশ্বিক অর্থনীতিতে দেখা দিয়েছে মন্দা। সংক্রমণ নিয়ন্ত্রণে বন্ধ করে দেয়া হয়েছে বেশিরভাগ কল-কারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান। তবে এর মধ্যেই ভারতীয়দের জন্য সুখবর দিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। নিজেদের ইতিহাসের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন দেশটিতে।

আরবিআই জানিয়েছে, গত ২৯ মে শেষ হওয়া সপ্তাহে ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৩৪৩ কোটি ডলার। অর্থাৎ বৃদ্ধির পরিমাণ প্রায় ২৬ হাজার কোটি রুপি। বর্তমানে ভারতের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৪৯ হাজার ৩৪৮ কোটি ডলার, অর্থাৎ চার লাখ কোটি রুপিরও বেশি।

দেশটিতে এর আগের সপ্তাহেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছিল প্রায় ৩০০ কোটি ডলার। সেই সময় তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ৪৯ হাজার ৪৪ কোটি ডলার।

বৈদেশিক মুদ্রার রিজার্ভে মার্কিন ডলার ছাড়া ইউরো, পাউন্ড, ইয়েনসহ অন্যান্য মুদ্রাও থাকে। কিন্তু মোট গচ্ছিত অর্থের মূল্য ডলারেই প্রকাশ করা হয়।

করোনা মহামামরির ফলে অর্থনীতিতে যে ধাক্কা আসছে, তা সামলাতে দেশটির বিপুল এই বৈদেশিক মুদ্রার ভাণ্ডার অনেকটা সাহায্য করবে বলে বিশ্বাস অর্থনীতিবিদদের।

এদিকে, ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লেও কমেছে মোট গচ্ছিত সোনার পরিমাণ। সেখানে ২৯ মে শেষ হওয়া সপ্তাহে গচ্ছিত সোনার মোট মূল্য ছিল ৩ হাজার ২৬৮ কোটি ডলার, অর্থাৎ প্রায় আড়াই লাখ কোটি রুপি। আগের সপ্তাহে এর চেয়ে প্রায় ১০ লাখ ডলার বেশি মূল্যের সোনা ছিল ভারতের।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *