করোনার ভেতরেই কোটি শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা নিচ্ছে চীন

করোনার ভেতরেই কোটি শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা নিচ্ছে চীন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের মধ্যে চীনে এক কোটি ১০ লাখ শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। দুই দিন ধরে কঠিন প্রতিযোগিতামূলক এই পরীক্ষা চলবে। মহামারির জন্য এই পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছিল।

চীনা ভাষায় এই পরীক্ষার নাম ‘গাওকাও’। চলতি বছর এই পরীক্ষা আগের চেয়েও কঠিন হবে বলে মনে করা হচ্ছে। কারণ করোনাভাইরাস মহামারির জন্য বছরের শুরু থেকে স্কুল-কলেজ বন্ধ ছিল।

চীনা সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য ইয়ে মিনজি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘পরীক্ষার্থীদের ওপর মানসিক চাপও এবার বেশি হবে। কারণ এরা দীর্ঘদিন ধরে ঘরের মধ্যে আটক ছিলেন।’

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, পরীক্ষার সময় সব পরীক্ষার্থী এবং মনিটরকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। এ জন্য অতিরিক্ত ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে।

পরীক্ষার হলে ঢোকার আগে সব ছাত্রের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলেও খবরে বলা হয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *