করোনার মধ্যেই চলছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

করোনার মধ্যেই চলছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা যখন সারাবিশ্ব বিপর্যস্ত তখন দফায় দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। স্বল্প পাল্লার এসব ক্ষেপণাস্ত্র কোরীয় উপদ্বীপ এবং জাপানি ভূখণ্ডের মাঝামাঝি অবস্থানে গিয়ে পড়ে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান জানিয়েছেন, উত্তর কোরিয়া মঙ্গলবার (১৪ এপ্রিল) বিমান থেকে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। তিনি জানান, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছিল আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য।

দক্ষিণ কোরিয়ার চিপস অব স্টাফের প্রধান আরো জানান, বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। উত্তর কোরিয়ার পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি এখনো নিশ্চিত করা হয় নি। দক্ষিণ কোরিয়ার গোয়ন্দা ও মার্কিন সামরিক কর্মকর্তারা বিষয়টি নিয়ে আরো গভীরভাবে বিশ্লেষণ করছেন। এর আগে উত্তর কোরিয়া সর্বশেষ গত মাসে নয়টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সুংয়ের ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হলো। কিম ইল-সুং হচ্ছেন কোরিয়ার বর্তমান নেতা কিম জং উনের দাদা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *