করোনায় আক্রান্ত পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী

করোনায় আক্রান্ত পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পাকিস্তান। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জা করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিও করোনা আক্রান্ত হন।

সোমবার (০৬ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জাফর মির্জা নিজের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করে লিখেছেন, আমি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছি। সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে। আমার হালকা উপসর্গ রয়েছে। সবাই দোয়া করবেন।

পোস্টে মন্ত্রণালয় ও সহকর্মীদের নিয়মিত গতিতে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে গত শুক্রবার করোনা শনাক্ত হয় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির। তিনিও বর্তমানে নিজের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *