পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দেশে বাড়ছে। এবারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একজন অধ্যাপক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার (০৯ এপ্রিল) তার নমুনা পরীক্ষায় নভেল করোনভাইরাস পজেটিভ পাওয়া গেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এরই মধ্যে ওই অধ্যাপকের বিভাগটিতে জীবাণুনাশক ছিটানো হয়েছে এবং যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদেরকেও কোয়ারেন্টিইনে রাখা হয়েছে।
আজ তিনি ক্যাম্পাসেই ছিলেন। তার কোভিড-১৯ সংক্রমণের ফল পজেটিভ আসার আগে, তিনি তার সহকর্মীদের মাঝে মাস্কও বিতরণ করেছেন।


