করোনায় আক্রান্ত সফরে আসা উইন্ডিজ স্পিনার

করোনায় আক্রান্ত সফরে আসা উইন্ডিজ স্পিনার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টেস্ট ও ওয়ানডে টেস্ট সিরিজ খেলতে আসা ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলের সদস্য হেইডেন ওয়ালশ জুনিয়র। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

উইন্ডিজ দল বাংলাদেশে আসার পর করা প্রথম টেস্টে হেইডেন জুনিয়রের ফল নেগেটিভ আসলেও দ্বিতীয় টেস্টে পজিটিভ এসেছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ সময় মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ দলের প্রথম করোনা টেস্ট করা হয় গত বুধবার। তখন এই লেগ স্পিনারের ফল পজিটিভ রেজাল্ট আসে। যদিও তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। আপাতত তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের চিকিৎসক প্রাইমানন্দ সিংয়ের তত্ত্বাবধানে আছেন।

ওয়েস্ট ইন্ডিজ দল ইংল্যান্ড হয়ে বাংলাদেশে আসায় তাদের তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হয়। বিসিবির কোভিড প্রোটোকল অনুযায়ী তিন দিনের ব্যবধানে দুই বার করোনা নেগেটিভ ফল আসলেই কেবল মাঠে নামার অনুমতি দেওয়া হবে। সে অনুযায়ী হেইডেন ওয়ালশ জুনিয়র ছাড়া বাকি ক্রিকেটারদের করোনা নেগেটিভ আসায় বৃহস্পতিবার তারা প্রথমবারের মতো অনুশীলন করেন।

বাংলাদেশ সফরে আসার আগে এবং বাংলাদেশে পৌঁছানোর পর গেল ১১ দিনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রতি সদস্যের চারবার করোনা পরীক্ষা করা হয়েছে। হেইডেন ওয়ালশ করোনা আক্রান্ত হওয়ায় আসন্ন ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না।

আগামী ২০ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজ দিয়ে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *