করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৪৯৫

করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৪৯৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬৩ জনে। এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪৯৫ জন। দেশে বর্তমানে মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জন।

এর ফলে গত চার দিনে করোনায় শনাক্ত প্রায় দ্বিগুণ হলো। দেখা যায়, গত রবিবার ২৬৮ জন, সোমবার ৩৭৩ এবং মঙ্গলবার ৩৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

আজ বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছে ৩৭২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন। গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ৯১৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২.৩৭ শতাংশ।

এতে বলা হয়, এ পর্যন্ত মোট এক কোটি ১৪ লাখ ৫০ হাজার ১৪৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩.৮৪ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭.৭২ শতাংশ, মৃত্যুহার ১.৭৭ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *