করোনায় আরও ৪০ জনের মৃত্যু

করোনায় আরও ৪০ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ১৪০ জন।

বুধবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১২ হাজার ৪৫ জন এবং শনাক্ত হলেন ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯২৮ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ১৮ হাজার ২৪৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪৬০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ২৯৬টি। এখন পর্যন্ত ৫৬ লাখ ৭৭ হাজার ২২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৪৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৩৯ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৫৫ শতাংশ।

এদিকে বয়স বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়াদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ২০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *