করোনায় আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত ৩৫০

করোনায় আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত ৩৫০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩৫১ জন হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে আরো ৩৫০ জনের। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২১ হাজার ১১৮ জনে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ বলে এতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬২ হাজার ৫১৪ জন। এ সময় ২ হাজার ৬৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৬৬৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *