পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে করোনা সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে তিন লাখ ৮৬ হাজার। এ নিয়ে টানা নবম দিনে তিন লাখের ওপর সংক্রমণ দেখলো ভারত। এ সময়ে মৃত্যুবরণ করেছেন তিন হাজার ৪৯৮ জন।
শুক্রবার (৩০ এপ্রিল) সকালে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। পরিসংখ্যানে দেখা গেছে, আক্রান্ত বাড়লেও একদিনে মৃত্যু কমেছে দেশটিতে। গতকাল প্রাণহানির সংখ্যা ছিল তিন হাজার ৬৪৫, তখন নতুন রোগী শনাক্ত হয়েছিল তিন লাখ ৭৯ হাজার।
প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে ভারতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুই লাখ আট হাজার ৩৩০। মোট আক্রান্ত ছাড়িয়েছে এক কোটি ৮৭ লাখ। অন্যদিকে নতুন আক্রান্তের মধ্যে শুধু মহারাষ্ট্রেই আছে ৬৬ হাজার ১৫৯ জন, এখানে মারা গেছেন ৭৭১ জন। মহারাষ্ট্রের পরে কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং দিল্লিতে সংক্রমণ সবচেয়ে বেশি।


