করোনায় এ বছরে সর্বোচ্চ মৃত্যু আজ

করোনায় এ বছরে সর্বোচ্চ মৃত্যু আজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাদেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪০ জনের। একদিনে মৃতদের মধ্যে ৮ জন পুরুষ এবং ১২ জন নারী।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলের দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টার বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০৮ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জনে।

এদিকে গত একদিনে ৪৬ হাজার ২৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪৬ হাজার ২৬৮ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার শনাক্তের হার ছিলো ৩১ দশমিক ৯৮ শতাংশ।

এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৪৩ জন।

উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ১৫ হাজার ৮০৭ জন জনের শরীরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *