করোনায় কমল মৃত্যু ও শনাক্ত

করোনায় কমল মৃত্যু ও শনাক্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ২৭ হাজার ৯২৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ জনে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিফ কভিড ইউনিট) অধ্যাপক ডা. মো. ইউনুস স্বাক্ষরিত সর্বশেষ করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (১৫ নভেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান চারজন। করোনা শনাক্ত হয় ২৩৪ জনের দেহে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৯৬৭ জন। গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ৭৬৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ।

এতে আরো বলা হয়, এ পর্যন্ত মোট ১ কোটি ৬ লাখ ৩৪ হাজার ২৫৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৯ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের সবাই নারী। তারা ঢাকা বিভাগের। দেশের বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *