করোনায় দেশে আরও ১৯৮ জনের মৃত্যু

করোনায় দেশে আরও ১৯৮ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে একদিনের ব্যাবধানে করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে মোট ২৪ হাজার ৫৪৭ জন।

একই সময়ে আরও ৭ হাজার ৫৩৫ জনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জন।

মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *