করোনায় দেশে ১৯৫ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

করোনায় দেশে ১৯৫ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে, যা গত ১৯৫ দিন অর্থাৎ সাড়ে ছয় মাসে সর্বনিম্ন। এর আগে গত ১৭ মার্চ ১১ জনের মৃত্যু হয়েছিলো। নতুন ১২ জন নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৪৭ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৬৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জনে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২১ হাজার ৭৭৭ জন। গত এক দিনে ২২ হাজার ৭৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ৩২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ।

এ পর্যন্ত মোট ৯৮ লাখ ৯১ হাজার ৬১৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৭৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত এক দিনে মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ ও নারী ৬ জন। এ সময় ঢাকায় ৪, চট্টগ্রামে ৫, রাজশাহীতে ১ ও খুলনায় ২ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কেউ মারা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *