করোনায় বিপর্যস্ত ব্রাজিল

করোনায় বিপর্যস্ত ব্রাজিল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত ব্রাজিল। প্রতিদিনই রেকর্ড পরিমান শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে দেশটিতে। এবার মৃতের সংখ্যায় পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেলো তারা। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) একদিনেই ৪ হাজার ২৪৯ জনের মৃত্যু হয়।

শুক্রবার (৯ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স জানায়, ব্রাজিলের হাসপাতালগুলোতে বেডের সংকট দেখা দিয়েছে। রোগীদের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় মহামারির এমন বিপর্যয়ের কারণে প্রেসিডেন্ট জাইর বলসোনারো সরকারের বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছে দেশটির সিনেট।

ব্রাজিলের জাতীয় বেসরকারি হাসপাতাল সমিতির (এএনএএইচপি) এক গবেষণায় দেখা গেছে, বেসরকারি হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার মতো পর্যাপ্ত অক্সিজেন, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রীর সংকট রয়েছে। প্রতি চারটির মধ্যে তিনটি হাসপাতালেই এমন অবস্থা। মোট ৮৮টি হাসপাতালে এ জরিপ চালানো হয়।

এদিকে, সিনেট প্রেসিডেন্ট রদ্রিগো পাচেকো জানান, মহামারি মোকাবিলায় ব্যর্থতার দায়ে প্রেসিডেন্ট জাইর বলসোনারো সরকারের বিরুদ্ধে তদন্ত করতে আগামী সপ্তাহে একটি কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, ব্রাজিলে1 এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৩ লাখ ৪৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই তাদের অবস্থান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *