করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৮ জন। এবং গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার আরও ২৮ জন, যা কিনা আগের দিনের চেয়ে কম। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৫৯ জন।

শনিবার (২২ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনকে নিয়ে করোনাতে এখন পর্যন্ত সরকারি হিসেবে মারা গেছেন ১২ হাজার ৩৪৮ জন। নতুন শনাক্ত হওয়া এক হাজার ২৮ জনকে নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন সাত লাখ ৮৭ হাজার ৭২৬ জন। আর সুস্থ হওয়া ৭৫৯ জনকে নিয়ে মোট সুস্থ হয়েছেন সাত লাখ ২৯ হাজার ৭৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার আট দশমিক ৪১ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৭ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে পুরুষ ২৫ জন, আর নারী ১৩ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন আট হাজার ৯২৮ জন এবং নারী মারা গেলেন তিন হাজার ৪২০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *