পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১ জন এবং উপসর্গ নিয়ে আরও ১ জনসহ মোট ২ জন মারা গেছেন। রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, আইসিইউতে ১২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ১০৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ১৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ১৪৩টি নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।


