করোনায় মৃতের সংখ্যা ছাড়াল সাড়ে ৫ লাখ

করোনায় মৃতের সংখ্যা ছাড়াল সাড়ে ৫ লাখ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ লাখ ছাড়িয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যাটি দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫২ হাজার সাতশ ৮৪ জনে। আর করোনায় মোট আক্রান্ত হয়েছেন এক কোটি ২১ লাখ ৯৭ হাজার আটশ ৩৭ জন। তাদের মধ্যে চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে ওঠেছেন ৭০ লাখ ৯৪ হাজার তিনশ ৪৭ জন।

ওয়ার্ল্ডোমিটারস’র তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৫৯ হাজার ৫১৪। মৃত্যু হয়েছে এক লাখ ৩৪ হাজার ৮৮৩ জনের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ১৬ হাজার ১৯৬। এর মধ্যে ৬৮ হাজার ৫৫ জনের মৃত্যু হয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা সাত লাখ ৭১ হাজার আটশ ৩৩ জন। এর মধ্যে ২১ হাজার একশ ৭৪ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ বিশ্বজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *