করোনায় মৃত্যু বাড়লেও কমেছে শনাক্তের হার

করোনায় মৃত্যু বাড়লেও কমেছে শনাক্তের হার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শনিবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৩ জন। শনিবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনামুক্ত হয়েছেন ১ হাজার ১৮৭ জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ৪০৮ জন। নতুন করে মারা যাওয়া ৩৮ জনকে নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৫৪৯ জন। আর দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জন।

এর আগে শুক্রবার (২৮ মে) দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭ দশমিক ৯১ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।

গত একদিনে ১২ হাজার ৬১১ জনের নমুন সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৮৪ জনের।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন। এছাড়া চট্টগ্রামে ৪, রাজশাহীতে ৭, খুলনায় ৭, বরিশাল ১, সিলেটে ৫, রংপুরে ৪ জন ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ১০ জন নারী। এর মধ্যে ১ জন ছাড়া সবাই হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের ৯ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ৪ জন রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *