করোনায় সারাবিশ্বে মৃত্যু ছাড়িয়েছে ২লাখ ৭১ হাজার, শীর্ষে আমেরিকা

করোনায় সারাবিশ্বে মৃত্যু ছাড়িয়েছে ২লাখ ৭১ হাজার, শীর্ষে আমেরিকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাস কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ ৭১ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া, ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে ৩৯ লাখ ৩২ হাজারের বেশি মানুষের শরীরে। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪৯ হাজার ১২১ জন।

শুক্রবার (০৮ মে) দুপুরে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য প্রকাশিত হয়েছে। ওয়ার্ল্ডোমিটারের টালি অনুযায়ী, কোভিড-১৯ রোগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩৯ লাখ ৩২ হাজার ৬২৩ জন মানুষ। আক্রান্তদের মধ্যে বর্তমানে ২২ লাখ ৬৩ হাজার ৫৪১ জন চিকিৎসাধীন এবং ৪৮ হাজার ৯৪৪ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী- আক্রান্ত ও মৃতের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে আমেরিকা। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৯২ হাজার ৮৭৮ জন। আর এ পর্যন্ত মারা গেছে ৭৬ হাজার ৯৪২ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২১২৯ জন। করোনায় আক্রান্ত হয়ে আমেরিকায় সবচেয়ে বেশি মারা গেছে নিউইয়র্কে। সেখানে মারা গেছেন ২৬ হাজার ৩৬৫ জন।

মৃতের সংখ্যায় আমেরিকার পরেই রয়েছে ইউরোপের দেশ ব্রিটেন। দেশটিতে মারা গেছেন ৩০ হাজার ৬১৫ জন। এছাড়া, ইতালিতে ২৯ হাজার ৯৫৮, স্পেনে ২৬ হাজার ৭০, ফ্রান্সে ২৫ হাজার ৯৮৭, জার্মানিতে ৭ হাজার ৩৯২ জন মৃত্যুবরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *