করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৫৪৯

করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৫৪৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩৭৪ জনে। একই সময়ে ৩ হাজার ৯৬৬টি নমুনা পরীক্ষায় ৫৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৭ হাজার ৩৬৯ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *