করোনা; আইসোলেশন সেন্টারের জন্য বিল্ডিং দেবে দেওবন্দ

করোনা; আইসোলেশন সেন্টারের জন্য বিল্ডিং দেবে দেওবন্দ

করোনা; আইসোলেশন সেন্টারের জন্য বিল্ডিং দেবে দেওবন্দ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সংক্রমণ আতঙ্কে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো ভারত জুড়ে। এ অবস্থায় প্রয়োজন হলে করোন ভাইরাসের জন্য আইসোলেশন সেন্টার বানানোর প্রয়োজন হলে দারুল উলূম দেওবন্দের একটি বিল্ডিং দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী।

সোমবার (৩০ মার্চ) উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ-এর কাছে একটি চিঠি পাঠিয়ে একথা জানিয়েছেন মুফতি আবুল কাসেম নোমানী।

উল্লেখ, দারুল উলূম দেওবন্দের সমাপনী পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী। গত মঙ্গলবার (২৪ মার্চ) দেওবন্দের এসডিএম, সিও সহ অন্যান্য কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের সঙ্গে পরামর্শের পর মজলিসে শুরার মাধ্যমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে দুর্যোগ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি চিঠি লিখে করোনাক্রান্ত ১০ হাজার রোগীর জন্য আইসোলেশন সেন্টার স্থাপনে জায়গা ও প্রয়োজনীয় অবকাঠামো প্রদানের প্রস্তাব দিয়েছে দেশটির সর্ববৃহৎ মুসলিমপ্রধান সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ।

এছাড়াও অস্থায়ী চিকিৎসাকেন্দ্র স্থাপনে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সবধরণের সহোযোগিতা করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

ইতোমধ্যেই পুরো ভারত জুড়ে করোনা উদ্ভূত বর্তমান পরিস্থিতিতে ভারতের নিম্ন আয়ের নাগরিক ও গরিবদের জন্য ত্রাণ তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন জমিয়ত উলামায়ে হিন্দের সেক্রেটারী জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আস’আদ মাদানী।

জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারী মাওলানা মাহমুদ মাদানী এ বিবৃতিতে বলেন, বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া প্রাণঘাতি ভাইরাসের কারণে উদ্ভূত বর্তমান পরিস্থিতি থেকে দেশের উত্তরণের জন্য সকল পর্যায়ের মানুষের সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ব্যতিত এই যুদ্ধ জয় করা সম্ভব হবে না। জমিয়তে উলামায়ে হিন্দ সবসময় দেশের ও দেশের মানুষের কল্যাণে কাজ করে গিয়েছে। দেশের এ দুর্যোগ মুহূর্তে দেশের মানুষের জন্য জমিয়তের এই কাজ তাদের দায়িত্ব ও কর্তব্য।

তিনি আরও বলেন, দেশের এই পরিস্থিতিতে জমিয়ত তাদের সর্বাত্মক প্রচেষ্টা বজায় রাখবে সার্বিক উত্তরণের আগ পর্যন্ত।

ত্রাণ তহবিল গঠনের কথা জানিয়ে মাহমুদ মাদানী বলেন, দেশজুড়ে চলছে লকডাউন। নিম্ন আয়ের ও গরিব শ্রেণীর মানুষের জন্য এটা বড় কঠিন সময়। সারা দেশের এই লকডাউন চলাকালীন সময়ে তাদের পাশে থাকার স্বার্থে জমিয়ত তাদের সমস্তটা দিচ্ছে। কিন্তু তাদের সাধ্য সীমিত। তাই দেশের কল্যাণকামী ও ধনী শ্রেণীর সাহায্যে জমিয়ত একটি ত্রাণ তহবিল সংগঠনের ঘোষণা দিচ্ছে। যার মাধ্যমে দেশের সমস্ত অঞ্চলে বর্তমান পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়ে দেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *