করোনা আক্রান্ত মাওলানা মাহমুদ মাদানী, দুআর আবেদন

করোনা আক্রান্ত মাওলানা মাহমুদ মাদানী, দুআর আবেদন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম অধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল, আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।

বুধবার (৭ এপ্রিল) করোনা পরীক্ষায় মাওলানা মাহমুদ আসআদ মাদানী করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী জনাব মুবাশশির আহমেদ।

তিনি পাথেয় টোয়েন্টিফোরকে জানান, জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেলের করোনা আক্রান্তের খবরে তার ভক্ত-অনুরাগীদের মাঝে দুঃশ্চিন্তার কালো ছায়া নেমে আসে। তবে তিনি এখনো সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে অবস্থান করছেন।

আরও পড়ুন: নবীজীকে কুটুক্তি, নরেন্দ্র মোদীকে মাহমুদ মাদানীর চিঠি

বিশ্ববাসীর কাছে মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী জন্য দুআর আবেদন জানিয়ে জনাব মুবাশশির বলেন, আমরা হজরতের দ্রুত সুস্থতা ও নেহ হায়াতের জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে দুআ করি।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *