করোনা আক্রান্ত মানুষের মন

করোনা আক্রান্ত মানুষের মন

করোনা আক্রান্ত মানুষের মন

ফয়জুল্লাহ আমান

ছোট ছোট ভোরগুলো হারিয়ে যাবে
এই অনিন্দ্য রক্তিম গোধূলি আর হবে না দেখা
কৃষ্ণচূড়ার রং সব মুছে যাবে স্মৃতি থেকে ধীরে ধীরে
পৃথিবীর চোখে জেগে উঠবে অশেষ হাহাকার
দেখতে পাব না সোনা ঝরা সেই রোদ্দুর আর কখনও

তারপরে ….
পৃথিবী হয় তো হেসে উঠবে নতুন দুপুরে কয়েক হাজার বছর পর আবারও কোনো এক দিন
আমাদের অতীত কেবল ইতিহাসের মলিন পুরনো পাতার এক কোণে পড়ে রবে নিশ্চুপ।
নতুন সময়ে করোনা ভাইরাসকেও একদিন ভুলে যাবে মানুষের ভুলো মন।
আমরা কেবল খুঁজে পাবো না অতি চেনা পাখিদের কিচিরমিচির, সাগরের তীরে দাড়িয়ে দেখা দৃশ্যগুলো, এই সুন্দর বসুন্ধরা কতো যে বিচিত্র রং
বিচিত্র মানুষের কোলাহল মন
মনের ভেতরের সুন্দর রহস্যময় অনুভূতি সংবেদনশীলতা ভালোবাসা মমতা স্নেহাদ্রতা
আমাদের সময়ের সব সুখ স্মৃতিগুলো চলে যাবে আকাশের গভীরে।

শুনশান নিরবতা ছেয়ে গেছে শহর নগর বড় বড় সভ্যতার প্রাণকেন্দ্র সমূহ
নিউইয়র্ক রোম বেইজিং দিল্লি ঢাকা সব খানেই
সংক্রমনের নিয়মে আমাদের মানবিক বোধগুলোও করোনা আক্রান্ত হয়েছে মনে হয়

হে প্রাণঘাতী সর্ব ব্যাপি করোনা ভাইরাস
তুমি আমাদের শরীরকে স্পর্শ করেছ দুঃখ নেই
অন্তরকে ছেড়ে দাও অফুরন্ত ভালোবাসা আর মমত্বের ঢেউ লাগা বিস্ময়কর মানবিক সুন্দর অনুভবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *