পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশে ৩ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ প্রেক্ষাপটে অনেকে গুজব, আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াচ্ছে। জনমনে ভীতির সঞ্চার হচ্ছে।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আরো বলা হয়, এ পটভূমিতে ধর্মপ্রাণ মুসল্লিসহ সমগ্র মানবজাতিকে করোনা ভাইরাস থেকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করার লক্ষ্যে ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো ১৩ মার্চ শুক্রবার জুমার খুতবায় দেশের সকল মসজিদে আলোচনা করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে আক্রান্ত ব্যক্তির মসজিদে আগমন ও জনসমাগম পরিহার করার বিষয়টি ইসলামের দৃষ্টিতে জুমার খুতবায় তুলে ধরা এবং করোনা ভাইরাস থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দয়া, ক্ষমা ও করূণা প্রার্থনা করে বিশেষ দোয়া করার অনুরোধ করা হলো।


